ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় ফুটবল ফাইনাল খেলায় ২গ্রুপের সংঘর্ষে আহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
পটিয়ায় ফুটবল ফাইনাল খেলায় ২গ্রুপের সংঘর্ষে আহত ৪ ছবির ক্যাপশন: ২গ্রুপের সংঘর্ষে আহত ৪
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় ধলঘাট ইউনিয়নের মুকুননাইট বড়ুয়া পাড়ায় ফাইনাল ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৪জন আহত হয়। 
স্হানীয় সুত্রে জানা যায়,সোমবার (২৩শে মার্চ)মুকুটনাইট বড়ুয়া পাড়ায় বিকাল ৪টায় ফাইনাল ফুটবল খেলা অনুস্টিত হয়।এতে বোয়ালখালী চরণদ্বীপ একাদশ বনাম চন্দনাইশ একাদশ অংশগ্রহণ করে। খেলা শুরুতেই চন্দনাইশ একাদশ ১গোলে জয়ী থাকলেও শেষ সময়ে বোয়ালখালী ১টি গোল করলে রেফারি সানি বড়ুয়া তা নাকচ করে দিলে,এতে  দর্শকদের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের রুপ নেয়।এতে জুবায়েদ(১৯)জিহান(১৮)ওহিন(২২)খোরশেদ (২০)এই ৪জন আহত হয়। খোরশেদ গুরতর আহত হলে তাকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জিয়া বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্র ঘটনা স্হলে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এখনো কোন অভিযোগ পাওয়া যায় নি। পেলে আইন গত ব্যবস্হা নেয়া হবে। 
পরে উভয় পক্ষের সম্মতিক্রমে গোলটি বাতিল করে পুনরায় খেলা শুরু হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর