ঢাকা | বঙ্গাব্দ

সিজেএ’র দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
সিজেএ’র দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর ছবির ক্যাপশন: সিজেএ’র দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর
ad728

নিউজ ডেস্ক | চট্টগ্রাম

কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ), বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে আগামী ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার দিনব্যাপী এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। "চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে "চট্টগ্রাম: ইকোনমিক গেটওয়ে অ্যান্ড লাইফলাইন অব বাংলাদেশ"

" শীর্ষক এ সেমিনারটি চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অডিটোরিয়ামে সকাল ১০:০০ টায় শুরু হবে।

​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী।

​এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

​সিজেএ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি পারভীন এফ. চৌধুরী এবং সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর উক্ত গুরুত্বপূর্ণ সেমিনারে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।  


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক