ঢাকা | বঙ্গাব্দ

পটিয়া বাসস্ট্যান্ড থেকে কিশোরীকে উদ্ধার করে থানায় দিলেন স্হানীয়রা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
পটিয়া বাসস্ট্যান্ড থেকে কিশোরীকে উদ্ধার করে থানায় দিলেন স্হানীয়রা ছবির ক্যাপশন: কিশোরীকে উদ্ধার করে থানায় দিলেন স্হানীয়রা
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়া উপজেলা বাস স্ট্যান্ড থেকে শনিবার রাত ১০টায় (২৮শে মার্চ)১২বছরের এক কিশোরীকে এলোমেলো ভাবে ঘুরতে দেখা গিলে স্হানীয়দের সন্দেহ হয়। নাম গ্রাম জিজ্ঞেসা করলে শুধু তার নাম সিদরাতুল হুমায়রা প্রিয়া,বাপের নাম ইকবাল, ভাইয়ের নাম আসিফ, বোনের নাম কিয়া বলেন।কিন্তু বাড়ির ঠিকানা বলতে পারেনা।

স্হানীয়রা তাকে থানায় হস্তান্তর করলে থানা চিকিৎসার জন্য  উপজেলা হাসপাতালে পাঠিয়ে দেন। 
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, রাত ১১টায় স্হানীয়রা ১২বছরের এক কিশোরীকে থানায় নিয়ে আসে। তার শারীরিক ও মানসিক আবস্হা তেমন ভালো না।এই মূহুর্তে তার চিকিৎসার প্রয়োজন তাই তাকে পটিয়া হাসপাতালে পাঠানো হয়। 
পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার আবু তৈয়ব বলেন, সে মানসিকভাবে বির্পযায় গ্রস্হ তাকে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি  এবং নিবিড় পরিচর্যায় পর্যবেক্ষণে রাখছি।উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলওয়ার হোসেন বলেন, তাকে চেতনা নাশক ওষুধ খাওয়ানো হয়েছে ফলে সে স্বাভাবিক আবস্হায় ফিরতে সময় লাগবে। যদি কারো পরিচিত বা চেনেন পটিয়া থানা বা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে অনুরোধ করছেন উপজেলা প্রশাসন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর