ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালী আহলা দরবার শরীফ নূরী বাবা (রহ.)-এর ৫০তম পবিত্র ওরশ শরীফের প্রস্তুতি সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
বোয়ালখালী আহলা দরবার শরীফ নূরী বাবা (রহ.)-এর ৫০তম পবিত্র ওরশ শরীফের প্রস্তুতি সভা ছবির ক্যাপশন: বোয়ালখালী আহলা দরবার শরীফ নূরী বাবা (রহ.)-এর ৫০তম পবিত্র ওরশ শরীফের প্রস্তুতি সভা
ad728
এম মনির চৌধুরী রানা 

 আসন্ন ১২ ডিসেম্বর আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সূফী সাধক সুলতানুল মোনাজেরীন হযরতুল আল্লামা শাহসূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম আল-ক্বাদেরী আল-চিশতী, প্রকাশ নূরী বাবা (রহ.)-এর ৫০তম অর্থাৎ অর্ধশতবার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন ও আওলাদে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শাহজাদা শাহসূফী সৈয়দ হোসেইন রাইফ নূরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) এবং শাহজাদা শাহসূফী ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।

এ সময় আহলা দরবার শরীফের সকল আওলাদে পাক এবং খোলাফায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারীর বিভিন্ন দরবার শরীফের সম্মানিত আওলাদে পাকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর নূরী বাবা (রহ.)-এর ৫০তম পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...