ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা ছবির ক্যাপশন: চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে চুরির অভিযোগে মো. হাসান (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  সোমবার (২৬ অক্টোবর) সকালে নগরের ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সিএন্ডবি আট গাছতলা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হাসানের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তার বাবার নাম মৃত শাহ আলম। তিনি চান্দগাঁও থানার মোহরা এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে চুরির অপবাদে হাসানকে ধরে নিয়ে যান অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হলে লাশটি গুম করার উদ্দেশ্যে জঙ্গলে ফেলে রাখা হয়। সোমবার সকালে জঙ্গলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে চান্দগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিক তথ্য পেয়েছি যে, চুরির অভিযোগে ওই যুবককে ধরে নিয়ে মারধর করা হয়েছিল। কারা এবং ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে আমাদের তদন্ত চলছে।  নিহত যুবকের ভাই বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন