ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
চট্টগ্রামে কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: চট্টগ্রামে কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ইউনুস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের কলান্তর ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খুরুশিয়া চেঙ্গো এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রায় চার মাইল দূরে নিজের কলাবাগানে কলার ছড়া আনতে যান ইউনুস। এ সময় হঠাৎ ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার কল করেন। তবে ফোন রিসিভ না করায় উদ্বিগ্ন হয়ে পড়েন তারা।
পরে বিকেলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন কলাবাগানে গিয়ে ইউনুসকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, বজ্রপাতে ইউনুস নামে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন তারা। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হওয়ায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। পরিবারের সদস্যরা পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করতে পারবেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট