ঢাকা | বঙ্গাব্দ

বিঝু উদযাপন কমিটিকে জোনের আর্থিক সহায়তা প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
বিঝু উদযাপন কমিটিকে জোনের আর্থিক সহায়তা প্রদান ছবির ক্যাপশন: বিঝু উদযাপন কমিটিকে জোনের আর্থিক সহায়তা প্রদান
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব বিঝু উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৯টি বিঝু উদযাপন কমিটির মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোন।

রবিবার (৫ এপ্রিল) দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। উৎসবকে সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এই অনুদান দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন মেজর শিহাবুন সাকিব রুশাদ, ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ জয়নুল আবেদিনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিঝু উৎসব শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং এটি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আরও বলেন, সেনাবাহিনীর এ ধরনের সহায়তা স্থানীয় জনগণের উৎসব উদযাপনকে আরও উৎসাহিত করবে এবং পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করবে।

এ সময় বিভিন্ন বিঝু উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে দীঘিনালা জোনের এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা বিঝু উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু