ঢাকা | বঙ্গাব্দ

প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা ছবির ক্যাপশন: প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে প্রিপেইড মিটারে রিচার্জ সেবা। এ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।

 

বুধবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডেসকো।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশন বা আধুনিকায়ন কাজের জন্য ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টা থেকে ৬ নভেম্বর (শুক্রবার) রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা প্রিপেইড রিচার্জ (যে সকল মিটারের মিটার নম্বর ৩ দিয়ে শুরু) সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে।

 

এ অবস্থায় নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের অনুরোধ জানিয়েছে ডেসকো। এতে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

 

এ ছাড়া যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে গ্রাহকদের।

 

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ