ঢাকা | বঙ্গাব্দ

ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ ছবির ক্যাপশন: ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

এর আগে বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়।

 

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তার ওপর মব সৃষ্টির চেষ্টা হলে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তিনি সেখানে কেন গিয়েছিলেন, তা জানাসহ অন্যান্য বিষয়ে কথা বলা হচ্ছে।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো. আকতার হোসেন জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নিয়ে আনা হয়েছে।

 

তাকে আটক করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, ডিবি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন