ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে শিক্ষার্থী নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানচালক গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
চট্টগ্রামে শিক্ষার্থী নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানচালক গ্রেফতার ছবির ক্যাপশন: চট্টগ্রামে শিক্ষার্থী নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানচালক গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশার মৃত্যুর ঘটনায় কাভার্ড ভ্যানচালককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৭টার দিকে নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চালকের নাম মো. রিয়াজ উদ্দিন। তিনি এ মামলার প্রধান আসামি বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, মাইশার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। পরে জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়। দাবিগুলোর মধ্যে দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানচালককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার বিষয়টি ছিল অন্যতম।
শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে অভিযুক্ত চালককে শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা চালায় জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ডিবির বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন