ঢাকা | বঙ্গাব্দ

মে দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকদের প্রস্তুতি সভা, বৈষম্য দূর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি।

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
মে দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকদের প্রস্তুতি সভা, বৈষম্য দূর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ছবির ক্যাপশন: বৈষম্য দূর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৬ উদযাপনকে সামনে রেখে চট্টগ্রাম জেলা অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (কেন্দ্রীয় উপ-পরিষদ, রেজিঃ নং- চট্ট-১৪৮৭)-এর উদ্যোগে এক ব্যাপক সাংগঠনিক আলোচনা ও প্রস্তুতি সভা কাজির দেউরী সিডিএ মার্কেট ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, “মহান মে দিবসের মূল চেতনা হচ্ছে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখজনকভাবে দেশের পরিবহন শ্রমিকরা এখনও নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার।” তারা ‘মহান মে দিবসের ডাক—পরিবহন শ্রমিকের বৈষম্য নিপাত যাক’ এই স্লোগান তুলে ধরে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তারা বিশেষভাবে পরিবহন আইনের কিছু ধারা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃক আরোপিত জরিমানার ক্ষেত্রে অসামঞ্জস্য ও বৈষম্য বিদ্যমান, যা পরিবহন শ্রমিকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। একই অপরাধে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্নমাত্রার জরিমানা আরোপকে তারা অন্যায় ও অযৌক্তিক বলে অভিহিত করেন।

তারা আরও বলেন, “যদি এই বৈষম্য দ্রুত দূর না করা হয়, তাহলে পরিবহন শ্রমিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।” বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং লালখানবাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন। তিনি তার বক্তব্যে বলেন, “পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের ন্যায্য দাবি-দাওয়া উপেক্ষা করা হলে এর প্রভাব সামগ্রিক অর্থনীতির ওপর পড়বে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে বিদ্যমান বৈষম্য দূর করা জরুরি।”

সংগঠনের সভাপতি মধু সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা দিলীপ সরকার, মোঃ জাকের, নুর হোসেন, আল আমিন, আলমগীর, ইউসুফ, মোঃ আব্দুল বাকী, মনির, কবির, লিটন, মোঃ হানিফ, অজয়েনসহ অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে পরিবহন শ্রমিকদের দীর্ঘদিনের নানা সমস্যা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত সামাজিক নিরাপত্তার অভাব, কর্মক্ষেত্রে অনিশ্চয়তা, আইনি জটিলতা এবং ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়া। তারা বলেন, শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা, বীমা, বাসস্থান এবং অন্যান্য মৌলিক সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সভা শেষে পরিবহন শ্রমিকদের ন্যায্য দাবি আদায় এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের