নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কক্সবাজারের উখিয়ায় রেজু খালে গোসল করতে নেমে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রেজু খালে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।
সলিল সমাধি হওয়া মেহেদী হাসান (১২) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বিট অফিস এলাকার বাসিন্দা আনজু মিয়ার ছেলে ও জালিয়াপালং উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
সূত্র জানায়, সকালে গোসল করতে খালে নামে মেহেদী। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
জালিয়াপালং উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহ আমিন চৌধুরী ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট