ঢাকা | বঙ্গাব্দ

৯৯৯-এ ফোন পেয়ে দরজা ভেঙে তরুণীকে উদ্ধার করলো পুলিশ-ফায়ার সার্ভিস

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026 ইং
৯৯৯-এ ফোন পেয়ে দরজা ভেঙে তরুণীকে উদ্ধার করলো পুলিশ-ফায়ার সার্ভিস ছবির ক্যাপশন: ৯৯৯-এ ফোন পেয়ে দরজা ভেঙে তরুণীকে উদ্ধার করলো পুলিশ-ফায়ার সার্ভিস
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার মোহাম্মদনগরে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করা ২২ বছর বয়সী এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রতিবেশীর ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার মোহাম্মদনগরে এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, মোহাম্মদনগরে এক তরুণী ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করছেন বলে ৯৯৯ নম্বরে ফোন করেন এক ব্যক্তি। প্রতিবেশীরা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় তিনি জরুরি সহায়তা চান।

খবর পাওয়ার পর দ্রুত বায়েজিদ ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে বিষয়টি জানায় ৯৯৯ কর্তৃপক্ষ। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ওই তরুণীকে জীবিত উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেন।

উদ্ধার অভিযানে ৯৯৯ এর কলটেকার হিসেবে দায়িত্ব পালন করেন মো. ফাহিম শিকদার। উদ্ধারকাজের সমন্বয় করেন ফায়ার ডিসপ্যাচার ও ফায়ার ফাইটার মো. আল আমিন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালা

‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালা