ঢাকা | বঙ্গাব্দ

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026 ইং
সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে ছবির ক্যাপশন: সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে সমবায়ভিত্তিক নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

রোববার (৮ নভেম্বর) চট্টগ্রামের ষোলশহর এলজিইডি মিলনায়তনে চট্টগ্রাম সমবায় বিভাগ আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেওয়া নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক কর্মসূচি, বিশেষ করে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে উদ্যোগী হতে হবে। নিজস্ব ছাদ কিংবা উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে এ খাতে সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী এবং সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সমবায়ী নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সফল সমবায়ীদের মধ্যে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক