আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পত্রবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এন এ নাজিম উদ্দীন (নজির মেম্বার) বিশেষ অতিথি ছিলেন, ছেতেরা নজির, দাতা সদস্য মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের, সহকারি শিক্ষক মুহাম্মদ আলী,মো: দিদারুল আলম,মো: আবুল হোসেন ভূঁইয়া,মহসিন সরকার, মো: নাছির উদ্দিন,মহসিন রেজা,সহকারি শিক্ষিকা, তাছলিমা খাতুন,আবদুল মালেক উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা দিয়ে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট