কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় টোল বুথ দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় টোল বুথে দায়িত্ব পালনরত এক টিসি (টোল কালেক্টর) আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই টিসি বুথের ভেতরে দায়িত্ব পালন করছিলেন। বাসের ধাক্কায় বুথটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তিনি আঘাতপ্রাপ্ত হন।
শাহ আমানত সেতুর টোল ম্যানেজার মোজাম্মেল হোসাইন জানান, সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় টোল বুথটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বুথে দায়িত্ব পালনরত টিসি আহত হয়েছেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট