নিউজ ডেস্ক | চট্টগ্রাম
রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র এবং ১১ দলীয় জোট শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশের উপস্থিতিতে বিএনপি কর্মী-সমর্থকদের ‘মব সৃষ্টি’ ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৭ এপ্রিল) দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জনান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতার বাসার সামনে একদল সন্ত্রাসীর মব সৃষ্টি ও হামলার ঘটনায় বিএনপি সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি রাশেদ প্রধানের দলীয় কার্যালয় ও বাসায় হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বাসায় ও কার্যালয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। রাশেদ প্রধানের বাসা, রাজনৈতিক কার্যালয় ও তার ব্যক্তিগত নিরাপত্তা দাবি করছি।

দৈনিক চট্টগ্রামপোস্ট