ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে মতবিনিময় সভায় বক্তারা:

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
মিরসরাইয়ে মতবিনিময় সভায় বক্তারা: ছবির ক্যাপশন: মিরসরাইয়ে মতবিনিময় সভায় বক্তারা:
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

মিরসরাইয়ের কৃতী সন্তান, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান রাজনীতি বিশ্লেষক ও সমাজসেবক রেদোয়ান চৌধুরীর সঙ্গে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী, উদ্যোক্তা, লেখক ও কবি-সাহিত্যিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) মিরসরাইয়ের স্থানীয় পত্রিকা চলমান মিরসরাই কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় দেশের বিদ্যমান সামাজিক অবক্ষয়, নৈতিক স্খলন, দুর্বল হয়ে পড়া সমাজ কাঠামো এবং সমাজ পরিবর্তনে সচেতন ও দায়িত্বশীল নাগরিকদের ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। বক্তারা বলেন, সমাজে নৈতিক মূল্যবোধের সংকট, অনিয়ম ও অসহিষ্ণুতা মোকাবিলায় শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়, প্রয়োজন শক্তিশালী সামাজিক কাঠামো ও দায়িত্বশীল নেতৃত্ব।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় শিক্ষিত, সচেতন ও এলিট শ্রেণির রাজনীতিবিমুখতা। বক্তারা বলেন, সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শিক্ষিত ও সামর্থ্যবান মানুষেরা রাজনীতি থেকে দূরে থাকলে নেতৃত্বের জায়গায় তাঁদের মেধা, অভিজ্ঞতা ও ইতিবাচক চিন্তার প্রতিফলন ঘটে না। ফলে রাজনীতি ও নীতিনির্ধারণে কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন বাধাগ্রস্ত হয়। সমাজ পরিবর্তন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমুখী নেতৃত্ব গড়ে তুলতে তাঁদের সক্রিয় রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ জরুরি।

বক্তারা আরও বলেন, রাজনীতিকে কেবল ক্ষমতা অর্জনের মাধ্যম হিসেবে না দেখে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে হবে। যোগ্য, নীতিবান ও দায়িত্বশীল মানুষের রাজনীতিতে অংশগ্রহণ বাড়লে সামাজিক সমস্যা মোকাবিলা এবং ইতিবাচক পরিবর্তনের পথ সুগম হতে পারে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান রাজনীতি বিশ্লেষক ও সমাজসেবক রেদোয়ান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন চলমান মিরসরাই'র সম্পাদক ও মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন।

 এ সময় বক্তব্য দেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব নুরুল আলম তৌহিদী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, মিরসরাই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল হক সিরাজী, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক শেখ ফরিদ, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিব মজুমদার, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, চলমান মিরসরাইয়ের নির্বাহী সম্পাদক রাজু কুমার দে, মিরসরাই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রকৌশলী জে.এ চৌধুরী তপু, রহিম উদ্দিন, জাহেদ হোসেন ও আব্দুল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চলমান মিরসরাইয়ের সহযোগী সম্পাদক ফিরোজ মাহমুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শরফু উদ্দিন, মিরসরাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হোসাইন সবুজ, শিক্ষক সাইফুদ্দীন মীর শাহীন, প্রকৌশলী জাবেদ চৌধুরী, সংগঠক গোলাম মুর্তজা, সরওয়ার উদ্দিন, দৈনিক ইত্তেফাকের মিরসরাই প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, দৈনিক কালবেলার মিরসরাই প্রতিনিধি আজিজ আজহার, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, চলমান মিরসরাইয়ের বার্তা সম্পাদক আজমল হোসেন, অনলাইন সম্পাদক সাফায়েত মেহেদী, প্রধান প্রতিবেদক শিহাব উদ্দিন শিবলু, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাবেদ হোসাইন ও ডিবিসি নিউজের মিরসরাই প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকিব প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক রেদোয়ান চৌধুরী ২৫ বছরেরও বেশি সময় ধরে দেশে ও প্রবাসে সরকারি, বেসরকারি ও অলাভজনক খাতে কাজ করছেন।  
পেশাগত জীবনে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে তিনি বহু-মিলিয়ন ডলারের বাজেট পরিচালনা করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সাংগঠনিক সংস্কার কার্যক্রম নেতৃত্ব দিয়েছেন। এর আগে ফ্রেডি ম্যাক, সিটিগ্রুপ এবং ব্যাংক অফ আমেরিকা-এর মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। রোদোয়ান চৌধুরী ইউডিওন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যা দারিদ্র্য বিমোচন ও শিক্ষার সুযোগ বৃদ্ধিতে কাজ করে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা