ঢাকা | বঙ্গাব্দ

এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক ছবির ক্যাপশন: এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ–৩১) যোগ দিতে আনতালিয়া পৌঁছার ঘণ্টা কয়েকের মধ্যে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে আধা ঘণ্টার এ বৈঠক হওয়ার তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব হাসান শিপলু। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। খবর বিডিনিউজের।

এর আগে বিকাল ৪টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশ নিতে আনতালিয়ায় পৌঁছেন। উপ–প্রেস সচিব বলেন, জলবায়ু সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে সূচি রয়েছে। আনতালিয়ার এক্সপো সেন্টারে রোববার স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হয়েছে কপ–৩১ সম্মেলন। সম্মেলনটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

ইস্তাম্বুলে অভ্যর্থনা : একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আনতালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান তুরস্কের বেসামরিক প্রশাসনবিষয়ক প্রধান পরিদর্শক এম. ইলকার হাকতানকাচমাজ।

সরকারপ্রধানের উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, স্থানীয় সময় গতকাল দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিনী জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে দুপুর ২টা ৫৫ মিনিটে আনতালিয়ার উদ্দেশে রওনা হন তারেক রহমান ও তার সফরসঙ্গীরা।

সরকারপ্রধান আজ বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন। এছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। তিন দিনের সফর শেষে শুক্রবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত