ঢাকা | বঙ্গাব্দ

প্রযুক্তির মাধ্যমে যানবাহনের কাগজপত্র যাচাইয়ের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
প্রযুক্তির মাধ্যমে যানবাহনের কাগজপত্র যাচাইয়ের দাবি ছবির ক্যাপশন: প্রযুক্তির মাধ্যমে যানবাহনের কাগজপত্র যাচাইয়ের দাবি, পুলিশি হয়রানি বন্ধের আহ্বান মোস্তানছিরুল হক চৌধুরী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

সারা দেশে যানবাহনের কাগজপত্র যাচাইয়ের নামে ট্রাফিক পুলিশের অযাচিত হয়রানি বন্ধ এবং আধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের ব্যবস্থা চালুর জোর দাবি জানিয়েছেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোঃ মোস্তানছিরুল হক চৌধুরী।

আজ ১২ নভেম্বর, বুধবার সকালে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মোস্তানছিরুল হক চৌধুরী বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে অটোমেটিক ট্রাফিক মামলা ও এআই ক্যামেরার মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণের ব্যবস্থা চালু হয়েছে। তাহলে একই প্রযুক্তি ব্যবহার করে যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন এবং চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের ব্যবস্থা চালু করতে বাধা কোথায়?

তিনি বলেন, যানবাহনের কাগজপত্র যাচাইয়ের নামে সড়কে সড়কে চালক ও সাধারণ যাত্রীদের অযথা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন প্রয়োগের নামে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কাগজপত্র যাচাইয়ের বিষয়টি যদি এআই প্রযুক্তি ও ডিজিটাল ডেটাবেজের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায়, তাহলে অপ্রয়োজনীয় তল্লাশি, সময়ক্ষেপণ ও হয়রানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা চাই, যেখানে আইন সবার জন্য সমানভাবে কার্যকর হবে; কিন্তু কোনো চালক কিংবা সাধারণ যাত্রীকে অযথা হয়রানির শিকার হতে হবে না। প্রযুক্তির উন্নয়ন শুধু মামলা দেওয়ার কাজে সীমাবদ্ধ না রেখে নাগরিক সেবা সহজীকরণ এবং মানুষের অধিকার ও ভোগান্তি নিরসনেও কাজে লাগাতে হবে।

বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ঢাকা মহানগরীসহ পর্যায়ক্রমে সারা দেশে এআই প্রযুক্তিনির্ভর যানবাহনের কাগজপত্র যাচাইব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি একটি সমন্বিত ডিজিটাল ডেটাবেজের মাধ্যমে রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স যাচাই নিশ্চিত করতে হবে।

আমাদের দাবি প্রযুক্তির আধুনিকায়ন হোক, সড়কে শৃঙ্খলা ফিরুক, বন্ধ হোক অযাচিত পুলিশি হয়রানি। নাগরিকের ভোগান্তি নয়, প্রযুক্তির ব্যবহারেই নিশ্চিত হোক জনবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা