ঢাকা | বঙ্গাব্দ

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ছবির ক্যাপশন: চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় মহিউদ্দিন খালেদ রনি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আবু বক্কর নামে আরও এক আরোহী আহত হয়েছেন। 

 

 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় এই দুর্ঘটনা ঘটে। 

 

 

মালুমঘাট হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সেলিম মিয়া স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন খুটাখালী স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাস হার্ড ব্রেক করলে দুটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এসময় মহিউদ্দিন ছাড়াও মোটরসাইকেল রাইডার আবু বক্কর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন খালেদ রনিকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

 

 

 

তিনি আরও বলেন, ঘাতক যাত্রীবাহি সৌদিয়া বাস ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ সুরতহাল রির্পোট শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন