ঢাকা | বঙ্গাব্দ

৪ ডিসেম্বর ড‍্যাবের উদ‍্যোগে আয়োজিত কৃতি নবীন চিকিৎসকদের সম্মাননা অনুষ্ঠানের প্রস্তুতি সভা-

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
৪ ডিসেম্বর ড‍্যাবের উদ‍্যোগে আয়োজিত কৃতি নবীন চিকিৎসকদের সম্মাননা অনুষ্ঠানের প্রস্তুতি সভা- ছবির ক্যাপশন: ৪ ডিসেম্বর ড‍্যাবের উদ‍্যোগে আয়োজিত কৃতি নবীন চিকিৎসকদের সম্মাননা অনুষ্ঠানের প্রস্তুতি সভা-
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

ড‍্যাব চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত আগামী ৪ ডিসেম্বর ২০২৬ কৃতি নবীন চিকিৎসকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সফল করার লক্ষ্যে অদ‍্য দুপুর ২ ঘটিকায় এক প্রস্তুতি সভা চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. এস এম সারোয়ার আলমের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসীম উদ্দীন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন বাবুল, ড‍্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়েজুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. রাসেল ফরিদ চৌধুরী, চমেক শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মো. ঈসা চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী, মহানগর শাখার কোষাধ্যক্ষ ডা. শামীম আল মামুন, যুগ্ম সম্পাদক ডা. রানা চৌধুরী, যুগ্ম সম্পাদক ডা. মিনহাজুল আলম, চমেক শাখার সাংগঠনিক সম্পাদক ডা. তানভীর হাবিব তান্না, কেন্দ্রীয় সহ-ক্রীড়া সম্পাদক ডা. ইফতেখার মো. আদনান, ডা. হাসানুল বান্না, পিজিটিডিএ’র সাধারণ সম্পাদক ডা. মোনায়েম ফরহাদ,কেন্দ্রীয় সহ-ডক্টরস ওয়েলফেয়ার সম্পাদক ডা. সাদ্দাম হোসেন, ডা. মো. মঈনুদ্দীন, ডা. মো. মিনহাজ উদ্দিন, ডা. মেহেদী হাসান ইমাম, ডা. সৈয়দ মো. ফাহাদ, ডা. রিজভী আমিন, ডা. রকিবুল হাসান তান্না, ডা. জাহেদুল আলম ইমন প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ড‍্যাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানকে সফল করার জন্য নিজ নিজ মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রামের সর্বস্তরের চিকিৎসকদের কল্যাণে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের জনগণের কল্যাণে নিবেদিত থেকে একটি মেধাবী জাতি গঠন করতে যেভাবে ভূমিকা রেখেছেন তা অব্যাহত রাখার নিমিত্তে চট্টগ্রাম ড‍্যাব আগামীর নতুন বাংলাদেশ তৈরি করতে দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ ও উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিএনপি ঘোষিত ৩১ দফার সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামীতে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে মত প্রকাশ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন