ঢাকা | বঙ্গাব্দ

বুঝিনা ভাই আমার স্কিন টাইপ কি ধরনের শীতে অনেক খসখসে আর গরমে তৈলাক্ত।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
বুঝিনা ভাই আমার স্কিন টাইপ কি ধরনের শীতে অনেক খসখসে আর গরমে তৈলাক্ত। ছবির ক্যাপশন: বুঝিনা ভাই আমার স্কিন টাইপ কি ধরনের শীতে অনেক খসখসে আর গরমে তৈলাক্ত।
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জের ধরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৫০টি পোশাক কারখানা।

শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব কারখানার সামনে বন্ধের নোটিশ দেখা যায়।

তবে সাভার থানা ও আশুলিয়া এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকায় অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এসব কারখানায় পূর্ণোদ্যমে উৎপাদন কার্যক্রম চলছে।

শিল্প পুলিশের ঢাকা ১ অঞ্চলের পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভুঁইয়া জানান, সকালে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এসব কারখানায় কোথাও কর্মবিরতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে বন্ধের নোটিশ পেয়ে এসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে শিল্পপুলিশ, ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি।

এর আগে, কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সাভার থানায় ৭২জন এবং আশুলিয়া থানায় ৬০জন রয়েছেন।

এদিকে, কারখানা মালিকদের সূত্রে জানা গেছে, বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ গত দুই সপ্তাহে শ্রমিকদের আন্দোলনের প্রভাবে মালিকরা উৎপাদনে যেতে পারেন নি। ইতোমধ্যে অনেক কারখানার আন্দোলনরত শ্রমিকরা গত মাসের বেতন দাবি করেছেন। বায়ারদের ক্রয়াদেশ থাকলেও চলমান আন্দোলনের ফলে বেকায়দায় পড়েছেন তারা।

নাম প্রকাশ না করে গার্মেন্টস মালিকদের এক নেতা বলেন, কোনো কোনো মালিককে জরিমানার মুখোমুখি হতে হচ্ছে। এ পরিস্থিতি চলমান থাকলে অচিরেই অনেক কারখানা বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির জন্য সরকারি তরফে কমিটি গঠন করা হয়েছে। খুব শীঘ্রই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবেন। তারা এরই মধ্যে সংশ্লিষ্ট অনেক মহলের সঙ্গে কথা বলেছেন। এমন সময়ে শ্রমিকদের অরাজক পরিস্থিতি মেনে নেয়া খুবই কষ্টকর এবং বেদনাদায়ক।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন