ঢাকা | বঙ্গাব্দ

দেশে আরও একটি গ্যাস কূপের সন্ধান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
দেশে আরও একটি গ্যাস কূপের সন্ধান ছবির ক্যাপশন: দেশে আরও একটি গ্যাস কূপের সন্ধান
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

ভোলায় নতুন আরও একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা নর্থ-৩ নামের এ কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক পর্যবেক্ষণে এমন সম্ভাবনা দেখা গেলেও পরীক্ষার পর গ্যাসের মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানা যাবে।

 

 

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে।

 

বাপেক্স জানায়, প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তত্ত্বাবধানে সকাল ৮টা ২০ মিনিটে ভোলা নর্থ-৩ কূপের প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু করা হয়। কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। গতকাল (শনিবার, ১৪ নভেম্বর) এর পারফোরেশন সম্পন্ন হয়।

 

 

বাপেক্স আরও জানায়, ড্রিল স্টেম টেস্ট শুরুর আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় পরবর্তী কার্যক্রম শুরু করা হয়েছে।

 

প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে প্রতিদিন প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে ডিএসটি সম্পন্ন হওয়ার পরই গ্যাসের প্রকৃত মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানানো হবে।

 

 

উল্লেখ্য, ভোলা নর্থ-৩ কূপটি জেলার দশম গ্যাসকূপ। এ নিয়ে ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়াল ১০টিতে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য