নিউজ ডেস্ক | চট্টগ্রাম
চট্টগ্রাম: লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় নগরীর চকবাজারস্থ ক্লাবের স্থায়ী ক্যাম্পাস লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে আলোচনা সভা ও শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে, সেক্রেটারি লায়ন ডাঃ ফাহিম হাসান রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪-এর প্রথম নারী গভর্নর ও পিডিজি লায়ন কামরুন মালেক এমজেএফ।
প্রধান অতিথির বক্তব্যে পিডিজি লায়ন কামরুন মালেক বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করা এবং তাদের প্রতি দায়িত্ব পালনে দুটি বিষয় একে অপরের পরিপূরক। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের প্রতি যত্নশীল হওয়া, তাদের অধিকার রক্ষা করা এবং সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করা সুনাগরিক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, শিশুদের যেমন অধিকার রয়েছে, তেমনি তাদেরও কিছু দায়িত্ব রয়েছে। বড়দের প্রতি সম্মান প্রদর্শন, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং নিজেদের একজন আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার মানসিকতা শিশুদের মধ্যে তৈরি করতে হবে। এ জন্য পরিবার ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিশুদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করা বড়দের দায়িত্ব।
মূল আলোচক লায়ন মর্জিনা আক্তার মারজু এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য “My Day, My Rights, My Future” (আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ)-এর ওপর আলোকপাত করেন। তিনি শিশুদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষিত শৈশব নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের উপযোগী পরিবেশ সৃষ্টি, সহিংসতা ও নির্যাতন থেকে সুরক্ষা, নিরাপদ পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবক ও সমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়। শিশুদের শিক্ষার প্রতি উৎসাহিত করা এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং এর প্রাক্তন প্রেসিডেন্ট রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার ও লিও এডভাইজার লায়ন নিশাত ইমরান এম.জে.এফ। রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মোঃ আবু নাসের রনি, রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন মনিরুল কবির, রিজিয়ান চেয়ারপারসন, লায়ন এম সোহেল খান এম.জে.এফ।ট্রেজারার লায়ন মানষ বড়ুয়া এম.জে.এফ। যুগ্ম সম্পাদক লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন শামীম আরা লুসি, লায়ন এসকান্দার আলী, লায়ন ধীরেন ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও রাজেশ লালাসহ উপস্থিত ছিলেন লিও তাসফিয়া, লিও সৌরভ, লিও শাহাদাত হোসেন, লিও মিনহাজুর রহমান শিহাব, লিও মাহমুদুন নবী, লিও বাঁধন ঘোষ, লিও মারিয়া, লিও তাসনিয়া রহমান, লিও ওমন দাশ, লিও উম্মে হাবিবা, লিও ইনতিশার রহমান, লিও শাহরিয়া, লিও জাহির আব্বাস, লিও সাঈদ মুবতাসিম, লিও রোহিত, লিও মাহির, লিও এনামুল, লিও জিতুন ও লিও তাসিন।
দৈনিক চট্টগ্রামপোস্ট