ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে চলন্ত সিএনজিতে আগুন,অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও যাত্রীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং
কর্ণফুলীতে চলন্ত সিএনজিতে আগুন,অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও যাত্রীরা ছবির ক্যাপশন:
ad728

 অডিও  ফাইল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলীতে চলন্ত সিএনজি অটোরিকশায় হঠাৎ আগুন লেগে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে যানটি। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালকসহ দুই যাত্রী।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে কর্ণফুলী থানা রোডের চরলক্ষ্যা ৪নং ওয়ার্ড এলাকায়, বোর্ড বাজারের আগে স্টুডেন্টস কেয়ার মডেল স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

গাড়িতে থাকা যাত্রী আবদুল শুক্র বলেন, চালকসহ আমরা দুইজন যাত্রী সিএনজিতে ছিলাম। হঠাৎ গ্যাস থেকে আগুন ধরে গেলে চালক আমাদের কিছু না বলে দ্রুত লাফ। আমরা দুই পাশে লাফ দিয়ে কোন রকম প্রাণে বাঁচি।


স্থানীয়রা জানান, কর্ণফুলী এলাকায় চলাচলরত অনেক সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে। এতে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিয়মিত পরিদর্শন ও সচেতনতা কার্যক্রম জোরদারের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. সাঈদুজ্জামান বলেন,সিএনজি অটোরিকশায় আগুন লাগার বিষয়ে আমরা কোনো খবর পাইনি। তবে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত গণসংযোগ, প্রশিক্ষণ ও ফায়ার মহড়া পরিচালনা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’