ঢাকা | বঙ্গাব্দ

সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলায় আরও ৭ জনের সাক্ষ্যগ্রহণ

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলায় আরও ৭ জনের সাক্ষ্যগ্রহণ ছবির ক্যাপশন: সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলায় আরও ৭ জনের সাক্ষ্যগ্রহণ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ (মঙ্গলবার) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে তাদের সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে মামলাটিতে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

সাক্ষ্যগ্রহণ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের দায়ের করা ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় মঙ্গলবার দুদকের পক্ষ থেকে আদালতে আরও ৭ জন সাক্ষী উপস্থাপন করা হয়। আদালত তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।
২০২৫ সালের ২৪ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. মশিউর রহমান খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, কর্মচারীকে মালিক সাজিয়ে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘ভিশন ট্রেডিং’-এর নামে ভুয়া ঋণ অনুমোদনের মাধ্যমে ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং প্রায় সাড়ে ৯ কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৪ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ নজরুল ইসলাম

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন