ঢাকা | বঙ্গাব্দ

অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের বিদায়: অশ্রুসিক্ত আবেগে ভেসে গেল কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের বিদায়: অশ্রুসিক্ত আবেগে ভেসে গেল কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ ছবির ক্যাপশন:
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

৩৬ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনের অবসানে অশ্রুসিক্ত বিদায়ে মুখর হয়ে উঠল কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ প্রাঙ্গণ। ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে ওঠে পুরো পরিবেশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের অবসর উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল গভীর আবেগের ছোঁয়া।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এইচ. এম. আবু ওবায়দা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট এস. এম. ফোরকান।বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির হিতৈষী সদস্য মোহাম্মদ তৈয়ব, সদস্য অ্যাডভোকেট জাহিদ হোসেন, জনাব দলিল আহমদ ও জনাব আবদুল করিম।সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর রঞ্জন নাথ।

এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং বডির অন্যান্য সদস্য, শিক্ষক ও কলেজের কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন শিক্ষক ও কর্মচারীরা। বক্তারা আবেগভরে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন—“অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন আমাদের অভিভাবক, দিকনির্দেশক ও প্রেরণার বাতিঘর।”

শেষ মুহূর্তে সহকর্মীদের আলিঙ্গনে ও শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত দৃষ্টিতে বিদায় নেন তিনি।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল নীরব শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার মিশেল।

অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের বিদায় শুধুমাত্র একটি দায়িত্বের ইতি নয়—এটি এক যুগের অবসান।তার নীতিবোধ, শৃঙ্খলা ও মানবিক আচরণ কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ পরিবারের প্রতিটি সদস্যের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি ২০২৫ সালের ২৯ অক্টোবর (বুধবার) সরকারি নিয়ম অনুযায়ী ৬০ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কলেজে অনুষ্ঠিত হয় তাঁর আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান।
একই দিনে উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজ পরিচালনায় গভর্নিং বডি, শিক্ষক–কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন ১৯৬৫ সালের ৩০ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা সাধারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
শিক্ষাবান্ধব পরিবারে বেড়ে ওঠা এই গুণী শিক্ষকের পিতা মরহুম মোহাম্মদ আবুল কাশেম (এম.এ.বি.টি.) ছিলেন নোয়াপাড়া কলেজ, রাউজানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও রেক্টর।
পিতার আদর্শ ও শিক্ষা–মানবিকতার মূল্যবোধই তাঁর জীবনের চালিকাশক্তি হয়ে ওঠে।

১৯৮৯ সালের ২ নভেম্বর জীববিজ্ঞান বিষয়ে প্রভাষক হিসেবে যোগ দেন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে।এরপর তিন দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠা, সততা ও নেতৃত্বগুণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন আদর্শ শিক্ষক ও সফল প্রশাসক হিসেবে।

তিনি কলেজে দায়িত্ব পালন করেছেন নিম্নরূপ—
সহকারী অধ্যাপক: ১ জুলাই ১৯৯৯ – ৫ সেপ্টেম্বর ২০০২,উপাধ্যক্ষ: ৫ সেপ্টেম্বর ২০০২ – ৭ ফেব্রুয়ারি ২০১৫,অধ্যক্ষ: ৭ ফেব্রুয়ারি ২০১৫ – ২৯ অক্টোবর ২০২৫

দীর্ঘ এই পথচলায় তিনি শিক্ষা–পরিবেশের উন্নয়ন, শিক্ষক–শিক্ষার্থীর বন্ধন দৃঢ়করণ এবং প্রতিষ্ঠানকে একটি সুশৃঙ্খল মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে অসামান্য ভূমিকা রাখেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল