ঢাকা | বঙ্গাব্দ

ব্যবসায়ী-পথচারীদের টার্গেট করে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৫

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
ব্যবসায়ী-পথচারীদের টার্গেট করে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৫ ছবির ক্যাপশন: গ্রেফতার ৫
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. ফারুকুজ্জামান মুমিন (৪০), মো. জুয়েল রানা (৩৪), তানভীর হোসেন শারফিন (২৭), মো. সোহেল রানা (২৩) ও মো. বেলাল হোসেন (২১)।
পুলিশ জানায়, সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনারের (বাকলিয়া জোন) তত্ত্বাবধানে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এএসআই সোহেল আহমদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য বলে তথ্য পেয়েছে পুলিশ। তারা নগরের ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় আসা ব্যবসায়ী ও পথচারীদের টার্গেট করে ডাকাতির পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, ডাকাতির উদ্দেশ্যে তারা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হচ্ছিলেন। এসময় পুলিশ তাদের গ্রেফতার করে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস