ঢাকা | বঙ্গাব্দ

৩ শিশুসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
৩ শিশুসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ছবির ক্যাপশন: ৩ শিশুসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে নিহত হয়েছে তিন শিশু কন্যা এবং তাদের মা-বাবা।

 

গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গতকাল শুক্রবার (৮ মে) রাতের কোনো এক সময় কাপাসিয়ার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের মনির হোসেন বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আজ (শনিবার) সকালে বিষয়টি জানাজানি হয়। 

নিহতরা হলেন– ওই বাড়ির ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩২), শ্যালক রসুল (২২), তিন মেয়ে মিম (১৪), হাবিবা (১০), ফারিয়া (২)। ঘটনার পর থেকে ফোরকান পলাতক রয়েছেন।

 

তিন শিশুর মরদেহ বসতঘরের মেঝেতে ছিল। বাবার মরদেহ খাটের ওপর এবং মায়ের মরদেহ জানালার সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা অবস্থায় দেখা গেছে।

 

গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে কাপাসিয়া থানা পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি