ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় আমজু মিয়ার বলি খেলায় মহেশখালীর মাসুম বলি চ্যাম্পিয়ান

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
পটিয়ায় আমজু মিয়ার বলি খেলায় মহেশখালীর মাসুম বলি চ্যাম্পিয়ান ছবির ক্যাপশন: পটিয়ায় আমজু মিয়ার বলি খেলায় মহেশখালীর মাসুম বলি চ্যাম্পিয়ান
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী চেয়ারম্যান আমজু মিয়া চৌধুরীর ১১৭ তম বলি খেলায় মহেশখালীর থানার মাসুম বলি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হন বোয়ালখালীর উপজেলার কাঞ্চন বলি।  

প্রতি বছরের ন্যায় এবছর ও পটিয়া বাস স্টেশন সংলগ্ন ৯ই মে শনিবার বৈলতলী রোডের তাদের নিজস্ব বাড়িতে ১১৭তম বলী খেলার আসর অনুস্টিত হয়। এতে কক্সবাজার , উখিয়া, টেকনাফ,মহেশখালী,বোয়ালখালী, কুমিল্লা,হাটহাজারী, চকরিয়া ও বাঁশখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক বলি অংশ গ্রহন করে। খেলায় ১ম ও ২য় স্হান অধিকারীকে ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয়। ট্রফি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনের এমপি আলহাজ্ব এনামুল হক।   বলি খেলা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের আহবায়ক আনোয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে,সদস্য সচিব শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক,  পটিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,  পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, মইনুল আলম ছোটন, আবুল কাসেম ওবাইদুল হক পিবলু প্রমূখ। এতে এমপি আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, এ বলি খেলার মাধ্যমে চেয়ারম্যান আমজু মিয়ার পরিবার বৃটিশ সরকারকে বিতাড়িত করার  বাংলাদেশীদের ইতিহাস  ঐতিহ্যকে  ধরে রেখেছেন।তিনি আরো বলেন,  খেলাধুলার মাধ্যমে  পরস্পর সৌহার্দ্য সম্প্রীতি ভাতৃত্বের বন্ধন রচিত হয়। যা ধরে রাখতে বেশী বেশী ইতিহাস ঐতিহ্যের চর্চা করতে হবে। তিনি খেলাধুলার মাধ্যমে সৃজনশীলতার অনুশীলনের আহবান জানান। উল্লেখ্য পটিয়া  দক্ষিণ চট্টগ্রামে  বলী খেলা ও বৈশাখী মেলা নতুন প্রজম্মের কাছে প্রতিবছর আনন্দ বিনোদন দিয়ে আসছে। এতে মেলায়   গ্রাম বাংলার অনেক কুঠির শিল্পের সমারোহ ঘটে।এছাড়া গ্রাম বাংলার মহিলাদের নিত্য নতুন ব্যবহার সামগ্রী মেলা থেকে ক্রয় করে।বাচ্চাদের হরেক রকমের খেলনা ও তরুন তরুণীদের দোলনা বিনোদনের নতুন মাত্রা। কমিটির পক্ষ থেকে বৈশাখী  মেলা ও বলি খেলা সফল হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পরে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় ১১৭তম আনজু মিয়া চেয়ারম্যানের বলী খেলা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ