ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে ব্রিজের নিচে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
টেকনাফে ব্রিজের নিচে বিএনপি নেতার মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

নিউজ ডেস্ক, চট্টগ্রাম 

কক্সবাজারের টেকনাফে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের রঙিখালী এইচ.কে. আনোয়ার প্রজেক্ট এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের নিচে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

নিহত মো. ইউনুছ টেকনাফের সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা ব্রিজের নিচে ছড়ার পানিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন। মরদেহের পরনে কেবল একটি প্যান্ট ছিল, গায়ে কোনো পোশাক ছিল না।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে মো. ইউনুছ নিখোঁজ ছিলেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, “মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের