ঢাকা | বঙ্গাব্দ

বিশিষ্ট সমাজসেবক মো. শাহ আলমের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
বিশিষ্ট সমাজসেবক মো. শাহ আলমের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ, (চট্টগ্রাম) প্রতিনিধি 

​ দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মো. শাহ আলমের জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী ও পুণ্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর জন্মদিন স্মরণে না লাইনে-ই-মোস্তফা (সা.) তাহফিজুল কুরআন মডেল মাদরাসায় 'কোরআনের পাখি' তথা কোমলমতি শিক্ষার্থী ও হাফেজদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (১১ এপ্রিল) চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড়স্থ না লাইনে-ই-মোস্তফা (সা.) তাহফিজুল কুরআন মডেল মাদরাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু ছিল হাফেজ ও শিক্ষার্থীদের সাথে নিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন ও কল্যাণ কামনা। মাহফিলে উপস্থিত আলেম ও শিক্ষার্থীরা মো. শাহ আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। জন্মদিন উপলক্ষে কোরআনের পাখিদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। মো. শাহ আলমের সৌজন্যে কোরআনের পাখিদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও মাদরাসার সুবিধার্থে তাঁর পক্ষ থেকে একটি স্ট্যান্ড ফ্যান উপহার হিসেবে প্রদান করা হয়, যা এই প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের পড়াশোনায় স্বস্তি দেবে।
​উপস্থিত সুধীবৃন্দ ও মাদরাসা কর্তৃপক্ষ এই মহতী উদ্যোগের প্রশংসা করে জানান, বিলাসিতার মাধ্যমে জন্মদিন পালন না করে এভাবে কোরআনের পাখিদের নিয়ে দোয়া ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। প্রবাসী মো. শাহ আলম তাঁর এই আনন্দের দিনে সবার কাছে দোয়া চেয়েছেন যেন তিনি দেশ ও দশের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে পারেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য