ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেডিসন ব্লুতে ব্যতিক্রমধর্মী ইন্ডাস্ট্রিয়াল ভিজিট

  • নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেডিসন ব্লুতে ব্যতিক্রমধর্মী ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ছবির ক্যাপশন: বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেডিসন ব্লুতে ব্যতিক্রমধর্মী ইন্ডাস্ট্রিয়াল ভিজিট
ad728
 নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের “হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট” বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রামের আন্তর্জাতিক মানসম্পন্ন পাঁচতারকা হোটেল Radisson Blu Chattogram Bay View এ একটি ব্যতিক্রমধর্মী ও শিক্ষামূলক ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই ভিজিট শিক্ষার্থীদের জন্য ছিল বাস্তবমুখী জ্ঞান অর্জন, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্পোরেট হসপিটালিটি সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার এক অনন্য সুযোগ। শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা হোটেলের ফ্রন্ট অফিস, হাউসকিপিং, ফুড প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং অ্যান্ড সেলস, ফাইন্যান্স, পিপল অ্যান্ড কালচার এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

ভিজিট চলাকালে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের আতিথেয়তা ব্যবস্থাপনার বাস্তব প্রয়োগ, অতিথি সেবার কৌশল, টিমওয়ার্ক, পেশাদার আচরণ এবং সেবার মান বজায় রাখার বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন। একই সঙ্গে আতিথেয়তা শিল্পের বাস্তব চ্যালেঞ্জ ও কর্পোরেট পরিবেশ সম্পর্কেও তাদের ধারণা আরও সমৃদ্ধ হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষাকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির মধ্যে কার্যকর সংযোগ গড়ে তুলতেও এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা মনে করেন।

এ সময় বিভাগের পক্ষ থেকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ করে দেওয়ায় রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা