ঢাকা | বঙ্গাব্দ

লায়ন্স ও লিও ক্লাব অফ চিটাগং এর ফ্রি ফ্রাইডে ক্লিনিক সেবা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2025 ইং
লায়ন্স ও লিও ক্লাব অফ চিটাগং এর ফ্রি ফ্রাইডে ক্লিনিক সেবা ছবির ক্যাপশন: চিটাগং লায়ন্স-লিও ক্লাবের ফ্রি ফ্রাইডে ক্লিনিক সেবা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 


লায়ন্স ক্লাব অফ চিটাগং এর উদ্যোগে ও সহযোগিতায় এবং লিও ক্লাব অফ চিটাগং এর ব্যবস্থাপনায় প্রতি শুক্রবারের ন্যায় অদ্য ৭ নভেম্বর চকবাজার এনামুল হক রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে দিনব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালিত হয়। দিনব্যাপী চলা বিভিন্ন সেবা কার্যক্রমের মধ্যে ছিল ফ্রি হেলথ চেক-আপ, বিনামূল্যে ঔষধ বিতরণ, হোমিওপ্যাথি চিকিৎসা সেবা, ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেশার চেক-আপ, হাইজিন প্র্যাক্টিস এন্ড এওয়ারনেস ও এনভায়রনমেন্টাল এওয়ারনেস। লায়ন্স ক্লাব অফ চিটাগং এর ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা'র সঞ্চালনায় আয়োজিত লায়ন ও লিও ফেলোশিপ মিটিং এ স্বাগত বক্তব্য রাখেন হাঙ্গার চেয়ারপার্সন ও লিও এ্যাডভাইজর লায়ন আবু নাসের রনি। এছাড়া বক্তব্য রাখেন রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য, জোন চেয়ারপার্সন লায়ন আব্দুর রব শাহীন, ট্রেজেরার লায়ন অনুপম মজুমদার, জয়েন্ট সেক্রেটারি লায়ন লিটন কান্তি দত্ত, ট্রেজেরার লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লিও ক্লাব অফ চিটাগং এর প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, লিও ক্লাব অফ চিটাগং এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের ডিরেক্টর লিও সৌরভ, লিও ক্লাব অফ চিটাগং এর ভাইস প্রেসিডেন্ট লিও বাঁধন ঘোষ, লিও মাহমুদুন নবী রানা, ক্লাব সেক্রেটারি লিও মারিয়া দিলশাদ, ট্রেজেরার লিও মোঃ সরোয়ার আলম সিয়াম, লিও মশিউর ইসলাম রাজু, লিও তারানা আহমেদ প্রমুখ। 

বক্তারা বলেন, লায়ন্স সার্ভিস কমপ্লেক্স এখন শুধু একটি ভবন নয়, এটি মানবতার সেবাকেন্দ্রে পরিণত হয়েছে। প্রতি সপ্তাহে এখানে শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন। স্থানীয় জনগণের প্রতিক্রিয়া ও অংশগ্রহণ আমাদেরকে আরও উৎসাহিত করছে এই কার্যক্রমকে নিয়মিত ও সম্প্রসারিত করতে। বক্তারা আরো বলেন, সেবার মাধ্যমেই সমাজে প্রকৃত পরিবর্তন আনা সম্ভব। প্রতি শুক্রবারের এই নিয়মিত সেবা কার্যক্রমের মাধ্যমে আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তার হাত বাড়াতে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে