ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে লোহার রড পেটে ঢুকে নিরাপত্তাকর্মীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
চট্টগ্রামে লোহার রড পেটে ঢুকে নিরাপত্তাকর্মীর মৃত্যু ছবির ক্যাপশন: চট্টগ্রামে লোহার রড পেটে ঢুকে নিরাপত্তাকর্মীর মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় রডবোঝাই একটি ট্রাকের ধাক্কায় আবদুল মান্নান (৬১) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল পাঁচটার দিকে কসমোপলিটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান নোয়াখালী সদর উপজেলার কাশিপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কসমোপলিটন এলাকার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন মান্নান। বিকেলে একটি রডবোঝাই ট্রাক ঢালু সড়ক বেয়ে ওপরে উঠছিল। ট্রাকটির পেছনের অংশে কয়েকটি রড বের হয়ে ছিল। একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে নেমে গেলে একটি রড মান্নানের শরীরে ঢুকে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, মান্নান কসমোপলিটন এলাকার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, রাত পৌনে ১০টার দিকে নিহত ব্যক্তির স্বজনেরা নোয়াখালী থেকে চট্টগ্রামে এসেছেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি