ঢাকা | বঙ্গাব্দ

চকরিয়ায় ডাকাতির প্রম্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2025 ইং
চকরিয়ায় ডাকাতির প্রম্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার ছবির ক্যাপশন: চকরিয়ায় ডাকাতির আগে চার ডাকাত আটক
ad728
মুহাম্মদ ওসমান সরওয়ার
বিশেষ প্রতিনিধি (কক্সবাজার)


কক্সবাজারের চকরিয়া পৌর শহরের সাব রেজিস্ট্রার অফিসের পেছন থেকে  ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 


শনিবার (০৮ নভেম্বর) রাত সাড়ে বারোটার দিকে  থানা পুলিশ কর্তৃক  পৌর শহরের সাব রেজিস্ট্রার অফিসের  পেছন থেকে হাইয়েস গাড়িসহ  চার ডাকাতকে গ্রেফতার করা হয়।



 পুলিশসূত্রে জানা যায়, ডাকাত দলের কিছু সক্রিয় সদস্য হাইয়েস গাড়িসহকারে  পৌরসভার সাব রেজিস্ট্রার অফিসের পেছনে অবস্থান করিতেছে।

ওই সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে  থানার আভিযানিক পুলিশ দলের সদস্য এস আই আবুল খায়ের, এএসআই দেবু মজুমদার, এএসআই খলিল, এএসআই আল-আমিন ও সঙ্গীয় ফোর্স সহকারে  ঘটনাস্থলে উপস্থিত হইলে ডাকাত দলের সদস্যগণ পালানোর চেষ্টাকালে ০৪ জন ডাকাতকে আটক করা হয়।
আটককৃত ডাকাতদলের অন্যান্যরা হলো  যথাক্রমে সাহারবিল ইউনিয়নের চৌয়ারফাঁড়ি ৯ নং ওয়ার্ডের বাসিন্দা  মৃত কালু মিযার পূত্র সেলিম (৩৫), পশ্চিম বড় ভেওলা  ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইলিশিয়া এলাকার বাসিন্দা মৃত আলী আহমদের পূত্র নাছির উদ্দিন (৪৫) ,পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ঈদমনি এলাকার আকতার আহমদের পূত্র তৌহিদুল ইসলাম (২৪)  এবং  সাহারবিল ৯ নং ওয়ার্ড কোরালখালী এলাকার নূরুল আমিন প্রকাশ নুরুর পূত্র প্রকাশ শাহীন ও সাজ্জাদ নামে পরিচিত আবদুল্লাহ আল নোমান (২১)।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এরা বিভিন্ন জেলায় ডাকাত দলের সম্বনয়ে বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে। ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি হাইয়েস (মাইক্রোবাস) গাড়ি উদ্ধার করা হয়েছে । ঘটনায় ধৃত ডাকাতদের  বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা