ঢাকা | বঙ্গাব্দ

দলের ৩১ দফা বাস্তবায়নে ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2025 ইং
দলের ৩১ দফা বাস্তবায়নে ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
ad728
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বন্দর থানার আওতাধীন ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নগরের মুন্সিপাড়া আবুশামা কন্ট্রাক্টরের বাড়ির মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হারুনুর রশিদ এবং সঞ্চালনা করেন শহিদুল আলম আরজু ও নাজিম উদ্দিন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি মো. হাসান মুরাদ, হাজী কামাল উদ্দিন, শওকত আলী ও মোহাম্মদ আমিনুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাত, বিভাগীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজী, মোহাম্মদ জামাল উদ্দিন কোম্পানি, মো. সাদ্দাম হোসেন, মাহবুব আলম, মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন, মামুনুল ইসলাম সানি, নুর এলাহী জিসানসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করে যাচ্ছে।
তারা আরও বলেন, দলীয় আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে