ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার

  • নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার ছবির ক্যাপশন: চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

নিহত আহমদ ডিলার (৭০) জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইব্রাহীম হোসেন মিলন মাদকাসক্ত এবং নারী পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিন দিন বেপরোয়া হয়ে ওঠে সে। 

শুক্রবার (১৫ মে) রাত ৯টার দিকে বাড়িতে মাদক সেবনে বাধা দিলে পিতা আহমদ ডিলারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে মিলন।

অভিযোগ রয়েছে, এ সময় ছেলে তার বাবাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং অণ্ডকোষে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান আহমদ ডিলার।

খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রাত ১০টায় অভিযুক্ত মিলনকে আটক করে পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, করেরহাট এলাকায় পিতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের