ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারী মডেল থানার অক্টোবর মাসের সাফল্য: স্বীকৃতি স্মারক পেলেন চার পুলিশ কর্মকর্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
হাটহাজারী মডেল থানার অক্টোবর মাসের সাফল্য: স্বীকৃতি স্মারক পেলেন চার পুলিশ কর্মকর্তা ছবির ক্যাপশন: হাটহাজারী থানার সাফল্যে চার পুলিশ কর্মকর্তাকে স্বীকৃতি স্মারক
ad728

মো. একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

২০২৫ সালের অক্টোবর মাসে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে হাটহাজারী থানা পুলিশ। পুরো মাসজুড়ে পরিচালিত অভিযানে ১০৫ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
অভিযানের সময় ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১৩০ গ্রাম গাঁজা, ২টি গাঁজার গাছ এবং ১৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ১টি চোরাই সিএনজি, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ, ১৩টি হারানো মোবাইল ফোন এবং ৯ জন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অপরাধ দমন ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় এ সাফল্যের স্বীকৃতি স্বরূপ বৃহস্পতিবার সন্ধ্যায় থানার অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) চারজন কৃতিত্বপূর্ণ পুলিশ কর্মকর্তাকে “স্বীকৃতি স্মারক” প্রদান করেন।
সম্মাননা প্রাপ্ত কর্মকর্তারা হলেন—

তানভীর হত্যা মামলার আসামি গ্রেফতারে অবদান রাখায়: এসআই (নিঃ) নাজমুল হাসান, এসআই (নিঃ) শাকিল হোসেন ও এসআই (নিঃ) রূপন নাথ।
মাদকদ্রব্য উদ্ধার অভিযানে সাফল্যের জন্য: এসআই (নিঃ) মোহাম্মদ আরিফ উদ্দিন।
সর্বাধিক সাজা ওয়ারেন্ট তামিলের জন্য: এএসআই (নিঃ) আব্দুল হালিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল, দক্ষ ও জনবান্ধব হয়ে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার