ঢাকা | বঙ্গাব্দ

এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2025 ইং
এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ আটক ১ ছবির ক্যাপশন: এনসিপি অফিসে ককটেল বিস্ফোরণ, একজন আটক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। এরমধ্যে একটি বিস্ফোরিত হয়, আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল। হামলার পর অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে।

এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, ‘কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা ঘটিয়েছে তাদের মধ্যে একজনকে এনসিপির নেতাকর্মীরা ধরেছে।’

পুলিশ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার কারণ ও উদ্দেশ্য তদন্ত করে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য