নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
অদ্য ১১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) জনাব হুছাইন মুহাম্মদের নেতৃত্বে পাহাড়তলী বাজারে চাল ও পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুটি দোকানের মালিককে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে মোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় বিএসটিআই টিম বাজারের ওয়েট স্কেলের সঠিকতা যাচাই করে এবং ডবলমুরিং থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে সহায়তা প্রদান করে।
দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট