ঢাকা | বঙ্গাব্দ

চ্যানেল ওয়ানের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (সিটিআরএন)।

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
চ্যানেল ওয়ানের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে  (সিটিআরএন)। ছবির ক্যাপশন: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চ্যানেল ওয়ানের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)।
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন ও ক্যামেরাপার্সন অমিত দাস আইনজীবীদের একাংশের হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সিটিআরএন বলেছে, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসনের পরিপন্থী।

সংগঠনটি অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন— সিটিআরএনের আহ্বায়ক হোসাইন জিয়াদ, যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ এবং কার্যনির্বাহী সদস্য আরিচ আহমেদ শাহ, ফখরুল ইসলাম, সৈয়দ তাম্মিম মাহমুদ, ফেরদৌস লিপি ও শহিদুল সুমন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা