ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় আ"লীগের লকডাউনের প্রতিবাদে যুবদলের মশাল মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
পটিয়ায় আ"লীগের লকডাউনের প্রতিবাদে যুবদলের মশাল মিছিল ছবির ক্যাপশন: পটিয়ায় লকডাউন বিরোধে যুবদলের মশাল মিছিল
ad728
ফারুকুর রহমান বিনজু  পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া  আওয়ামী লীগের গৃহিত বিভিন্ন কর্মসুচি,লকডাউন, ষড়যন্ত্রের প্রতিবাদে 
 পটিয়ায় প্রদান প্রদান সড়কে বিশাল মশাল মিছিল ও সমাবেশর আয়োজন  করেন পটিয়া পৌরসভার জাতীয়তাবাদী যুবদল। 

গতকাল ১১ই নভেম্বর  (মঙ্গলবার)রাত ৯ টার দিকে হঠাৎ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পটিয়া পৌর সদর বাসস্টেশন চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্ক্ষিণ শেষে পটিয়া প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। 

মিছিল চলাকালে নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলকে ঘিরে এলাকায় যানবান চলাচল ধীরগতির হলেও সামগ্রিক ভাবে পরিস্থিতি শান্ত ছিল। 

যুবদল নেতা এস এম রেজা রিপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, যুবদল সহ-প্রচার সম্পাদক মঈনুদ্দিন কায়সার মামুন, পৌর যুবদল সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুরুল হাকিম, যুবদল নেতা বুলবুল ইসলাম, কুতুব উদ্দীন আজিম, ওসমান গনি, হেলাল উদ্দিন, সালাউদ্দিন জাবেদ রবিন, পারভেজ ও রিমন। ছাত্রদল নেতা মিজান, রাহুল, বাবলু, মাহিম, ইব্রাহিম, নিশাত, শাকিল ফরহাদসহ যুবদল ও ছাত্রদলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ