ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন ছবির ক্যাপশন: চলন্ত বাসে আগুন, আতঙ্ক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্নায়েন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘বাংলা স্টার’ নামে এক যাত্রীবাহী বাস পাবনা যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে বাঐখোলা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেয়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্নায়েন বলেন, ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ফলে উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের ধীরগতি দেখা দেয়। এসময় বাংলা স্টার গাড়ির পেছনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হয়ে আসলেও বাসটিতে আগুন লেগে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট