ঢাকা | বঙ্গাব্দ

লিও ক্লাব অব চিটাগাং’র ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির অনুমোদন

  • নিউজ প্রকাশের তারিখ : May 23, 2026 ইং
লিও ক্লাব অব চিটাগাং’র ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছবির ক্যাপশন: লিও ক্লাব অব চিটাগাং’র ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির অনুমোদন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
সামাজিক সেবা, নেতৃত্ব বিকাশ ও মানবিক কার্যক্রমে সক্রিয় সংগঠন ‘লিও ক্লাব অব চিটাগাং’-এর ২০২৬-২০২৭ সেবাবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে লিও রাজেশ লালাকে সভাপতি, লিও তাসনিয়া রহমান সামিয়াকে সম্পাদক এবং লিও ইনতিশার রহমান রাবিকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়। লায়ন নিশাত ইমরান এমজেএফকে লিও অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটিতে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন লিও মিনহাজুর রহমান শিহাব। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন লিও মাহমুদুন নবী, লিও বাঁধন ঘোষ, লিও জাহেদ উদ্দিন রিপন, লিও মারিয়া দিলসাদ, লিও সানজিদা কুদ্দুস সাদিরা এবং লিও মোঃ ফাহাদ উদ্দিন।

যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন লিও ওমন দাশ ও লিও মোঃ সারওয়ার আলম সিয়াম। সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিও উম্মে হাবিবা ও লিও তারানা আহমেদ। যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন লিও সৈয়দ মহাসেন উদ্দিন শারিয়া ও লিও সীমান্ত বড়ুয়া এবং সহযোগী কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন লিও সানজানা ই তাহিয়া।

লিডারশিপ চেয়ারম্যান করা হয়েছে লিও সৈয়দ মুবতাসিম তাজওয়ারকে এবং সম্পাদক হিসেবে রয়েছেন লিও মোশাররাফা পারভীন। সদস্য বিষয়ক চেয়ারম্যান লিও জহির আব্বাস ও সম্পাদক লিও আসমা উল হুসনা। সার্ভিস চেয়ারম্যান হিসেবে রয়েছেন লিও মশিউর ইসলাম রাজু এবং সম্পাদক হিসেবে লিও মোহাম্মদ নাঈমুল ইসলাম।

ক্রীড়া বিষয়ক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন লিও সায়েদুল আলম কায়েস এবং সম্পাদক হিসেবে রয়েছেন লিও জিলানি আশরাফ। সাংস্কৃতিক বিষয়ক চেয়ারম্যান করা হয়েছে লিও শাশ্বতী বড়ুয়াকে এবং সম্পাদক হিসেবে রয়েছেন লিও আনজুমান আরা সাবিহা।

এছাড়া লিও মোঃ তানভীর রানাকে টেমার এবং লিও ফাতিহা সুলতানা ফিহাকে টেইল টুইস্টার হিসেবে মনোনীত করা হয়েছে। সিস্টার কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন লিও সানজিদা রহমান আলমা, যুগ্ম সিস্টার কো-অর্ডিনেটর লিও সাইমা জাহান মীম এবং সহযোগী সিস্টার কো-অর্ডিনেটর লিও তাসনিম মাহফুজা।

পরিচালক হিসেবে রয়েছেন লিও রাহুল লালা, লিও তাসফিয়া আক্তার, লিও রুপালী আক্তার, লিও শেখ মুনতাসির মামুন, লিও ইমদাদুল ইসলাম সৌরভ ও লিও শাহাদাত হোসেন সাইফ।

সভাপতি উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন লিও এনামুল হক ও লিও জাওয়াদ আজমাইন সাহিল।

অন্যদিকে, প্রেস ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন লিও রোহিত দত্ত, সম্পাদক হয়েছেন লিও আব্দুল্লাহ আল মুনতাসির মাহির। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন লিও মোঃ আমির হোসাইন ও লিও নীলিমা দে। সদস্য হিসেবে রয়েছেন লিও অভিজিৎ চৌধুরী।

এতে আরো উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাছরিন, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব এবং টেইল টুইস্টার লায়ন মানস বড়ুয়া।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ক্লাবের মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য