মোঃ একরামুল হক, চট্টগ্রাম হাটহাজারী সংবাদদাতা
চট্টগ্রামের হাটহাজারীতে এক পুরুষের লাশ ফেলে যাওয়ার ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যেই হত্যার নেপথ্যের সবাইকে কখৈৌ করেছে হাটহাজারী থানা পুলিশ। দ্রুততম সময়ের এই অভিযানকে স্থানীয়রা পুলিশের অসাধারণ সাফল্য হিসেবে দেখছেন।হাটহাজারীতেে
গত ১২ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের ফকিরখীল এলাকায় সুলতান কোম্পানির বাড়ির সামনে একটি সিএনজিযোগে কয়েকজন ব্যক্তি এক পুরুষের লাশ ফেলে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ বহনের সিএনজি ও চালককে আটক করে।
পরে পুলিশের আভিযানিক দল ৯ফদ্রুত অভিযান চালিয়ে মাত্র চার ঘণ্টার মধ্যেই ঘটনায় জড়িত আরও দুই নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাটহাজারী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মূল আসামিরা:
১. মোঃ রুবেল (৩২) — পিতা: মৃত আব্দুল করিম, মাতা: মৃত ঝর্না বেগম; সাং: মৌলভী পাড়া, সিদ্দিকের বাড়ি, ২নং ওয়ার্ড, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম।
২. জান্নাতুল ফারিয়া রিয়া ওরফে রিয়া মনি (২০) — পিতা: মৃত নাছির উদ্দিন, মাতা: আরজু বেগম; সাং: মদনহাট (নেতা মনজুর বাড়ি), দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন; বর্তমানে চৌধুরীহাট রেলস্টেশনের পাশে আহমেদ হোসেনের বাড়িতে অবস্থান।
৩. শিরু আক্তার (৪৫) — স্বামী: মৃত জসিম উদ্দিন, পিতা: ফুল মিয়া; সাং: নাঙ্গলমোড়া, হাটহাজারী; বর্তমানে চৌধুরীহাট রেলস্টেশনের পাশে আহমেদ হোসেনের বাড়িতে বসবাস।
এদিকে, আটক সিএনজি চালককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। ওই ঘটনায়ও পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
পুলিশের ওপর হামলায় আটকরা:
১. মোঃ জাবেদ হোসেন (২৫) — পিতা: মোঃ ইলিয়াছ, সাং: নন্দীরহাট (রিয়াজ উদ্দীন বাড়ি)।
২. মোঃ মুন্না (২৪) — পিতা: মৃত ইদ্রিস, সাং: নন্দীরহাট (গোল মোহাম্মদ বাড়ি)।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে লাশসহ সিএনজি আটক করে। এরপর ধারাবাহিক অভিযানে মাত্র চার ঘণ্টায় হত্যার সঙ্গে জড়িত সবাইকে9 গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায়ও আলাদা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়রা জানান, দ্রুত অভিযানে অপরাধীদের গ্রেফতার করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট