মোঃ একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি স্থানীয় ব্যবসায়ী, যানবাহন মালিক, শ্রমিক ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে সমর্থন চান।
অধ্যাপক মালেক চৌধুরী বলেন, “জনগণের কল্যাণে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। এজন্য আপনাদের সহযোগিতা ও ভোট প্রত্যাশা করছি।”
গণসংযোগকালে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট