ঢাকা | বঙ্গাব্দ

সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ আদেশ বাতিল: ওড়না-টিপ নিয়ে বিতর্কের অবসান

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ আদেশ বাতিল: ওড়না-টিপ নিয়ে বিতর্কের অবসান ছবির ক্যাপশন: বাংলাদেশ বেতার
ad728
নিউজ ডেস্ক 

বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা বিতর্কিত ‘ড্রেস কোড’ সংক্রান্ত অফিস আদেশ সমালোচনার মুখে শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ আগের নির্দেশনা প্রত্যাহার করে নতুন অফিস আদেশ জারি করে।

এর আগে বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের উপমহাপরিচালক তানিয়া নাজনীন সই করা এক অফিস আদেশে ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে নারী ও পুরুষ উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ বা শাড়ি পরতে বলা হয়। একইসঙ্গে কপালে বড় টিপ পরা ও একপাশে ওড়না রাখার বিষয়ে নিষেধাজ্ঞার কথা উল্লেখ ছিল।


অন্যদিকে পুরুষ উপস্থাপকদের ফুলহাতা শার্ট ও টাই পরার নির্দেশ দেওয়া হয়। তবে উৎসব বা পার্বণে পাঞ্জাবি পরার অনুমতি থাকলেও টি-শার্ট ও গেঞ্জি পরা যাবে না বলে জানানো হয়েছিল।

বিষয়টি প্রকাশ্যে আসার পর আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই এই নির্দেশনাকে ব্যক্তিস্বাধীনতা ও সাংস্কৃতিক চর্চার ওপর অযাচিত হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেন।

এদিকে বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ শরীফুল কাদের গণমাধ্যমকে বলেন, শালীনতা বজায় রাখার জন্যই বিষয়টি বলা হয়েছিল। তবে ভাষাগত কিছু ত্রুটি থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পরে বাংলাদেশ বেতার আগের অফিস আদেশ বাতিল করে নতুন নির্দেশনা জারি করে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন