ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি সরকার গঠন করলে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান দেয়া হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2025 ইং
বিএনপি সরকার গঠন করলে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান দেয়া হবে ছবির ক্যাপশন: বিএনপি সরকার গঠন করলে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান দেয়া হবে
ad728
প্রতিবেদকঃ মুহাম্মদ মিজান বিন তাহের 
বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,কোনো নির্দেশনা বা প্রজ্ঞাপন দিয়ে সংস্কার হতে পারে না, কোনো দেশেই কখনো তা হয়নি।

তিনি আরো বলেন, বাংলাদেশে আগামীর যে সংস্কার সেটা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদে হবে। এর বাইরে কোনো সংস্কারের সুযোগ নেই।

শুক্রবার (১৪ নভেম্বর) বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসন হতে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।। 

মরহুমের বড় সন্তান জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, পটিয়া বিএনপির ধানের শীষের মনোনিত প্রার্থী এনামুল হক এনাম, বাঁশখালী বিএনপির ধানের শীষের মনোনিত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মরহুমের কন্যা আখি আলমগীর, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (সাবেক) মফিজুল হক ভূইয়া, জেলা বিএনপির সদস্য এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, দক্ষিণ বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামান দুলাল,বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী বুলবুল, এডভোকেট আবুল কাশেম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী,  
জেলা পিপি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির  সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মাষ্টার লোকমান, সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল, দক্ষিণ জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক এড নাছির, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান মহসিন। 


নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক—এমন মন্তব্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা সেই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশের মানুষের মালিকানা বাধাগ্রস্ত করার মতো নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আমরা যে জায়গায় আজকে এসেছি, যে ক্রান্তিলগ্নে এখন দাঁড়িয়ে আছি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এটিকে মোকাবিলা করতে হবে। 

স্মরণ সভায় তিনি আরো বলেন, 
সৎ নেতা ছিলেন জাফরুল ইসলাম চৌধুরী, তিনি ছিলেন একজন সংগ্রামী নেতা, দীর্ঘ ১৬ বছর তিনি আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে ছিলেন, তার নেতৃত্বে চট্টগ্রাম সহ দক্ষিণ জেলা বিএনপির সকল কার্যক্রম চলমান ছিল।


আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে জয় যুক্ত করে গনতন্ত্র প্রতিষ্ঠা করুন।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স